সাধারণ জিজ্ঞাসা

সাধারণ প্রশ্নগুলোর উত্তর
এক জায়গায়

Dealer Vai ব্যবহার, অ্যাকাউন্ট, বিক্রি, সাবস্ক্রিপশন ও সহায়তা নিয়ে প্রয়োজনীয় উত্তর খুঁজে নিন।

Dealer Vai ড্যাশবোর্ডে ব্যবসার তথ্য

সাধারণ তথ্য

ডিলার ভাই(Dealer Vai) সফটওয়্যার কী?

ডিলার ভাই (Dealer Vai) হলো ডিলারশিপ ব্যবসা পরিচালনার জন্য তৈরি একটি সহজ ও আধুনিক ম্যানেজমেন্ট সফটওয়্যার। এর মাধ্যমে Delivery IN-আউট, Stock, Product, Accounts, Due Collection, লাভ & Loss সহ ব্যবসার গুরুত্বপূর্ণ হিসাব এক জায়গা থেকে পরিচালনা করা যায়। প্রতিদিনের কাজের হিসাব সহজ করা, সময় বাঁচানো এবং ব্যবসার সার্বিক চিত্র দ্রুত বুঝতে Dealer Vai হতে পারে আপনার বিশ্বস্ত সহযোগী।

আমার ডিলারশিপ কীভাবে সফটওয়্যারে যুক্ত করব?

প্রথমে **বিনামূল্যে রেজিস্ট্রেশন করুন**। এরপর আপনার অ্যাকাউন্টে **লগইন করে প্রয়োজনীয় সেটআপ সম্পন্ন করুন**। সেটআপ শেষ হলেই আপনার ডিলারশিপের **ব্যবসা পরিচালনা শুরু করুন**। কোনো বিষয়ে বুঝতে সমস্যা হলে আমাদের **ভিডিও টিউটোরিয়াল দেখে সহজেই সহায়তা নিন**।

একাধিক কোম্পানির ব্যবসা পরিচালনা করা যাবে?

হ্যাঁ, অবশ্যই পারবেন। আপনার যদি ১টি কোম্পানির ডিলারশিপ থাকে অথবা ৪–৫টি কোম্পানির ডিলারশিপ ব্যবসা থাকে, তাহলে একটি Dealer Vai অ্যাকাউন্ট থেকেই সব কোম্পানির ব্যবসা একসাথে পরিচালনা করতে পারবেন। প্রতিটি কোম্পানির Product, Delivery, Stock, Accounts ও অন্যান্য হিসাব আলাদাভাবে সহজেই পরিচালনা করা যাবে।

বিনামূল্যের পরীক্ষামূলক সময়ে কী কী সুবিধা পাব?

বিনামূল্যের ৩ মাসের পরীক্ষামূলক সময়ে Dealer Vai-এর প্রয়োজনীয় সকল সুবিধা ব্যবহার করতে পারবেন। Delivery IN-আউট, Product, Stock, Accounts, Due Collection, রিপোর্ট, লাভ & Loss সহ আপনার ডিলারশিপ ব্যবসা পরিচালনার গুরুত্বপূর্ণ ফিচারগুলো ব্যবহার করে সফটওয়্যারটি নিজের ব্যবসায় যাচাই করে দেখতে পারবেন। এই সময়ে কোনো Hidden Charge বা অতিরিক্ত পেমেন্ট দিতে হবে না।

বিনামূল্যের সময় শেষে সাবস্ক্রিপশন কীভাবে চালু করব?

বিনামূল্যের ৩ মাসের সময় শেষ হলে মাত্র ৩৫০ টাকা মাসিক দিয়ে Premium Subscription চালু করতে পারবেন। Premium সেবায় আপনি মোবাইল অ্যাপ থেকেই খুব সহজে আপনার ডিলারশিপের সকল কাজ পরিচালনা করতে পারবেন। এছাড়াও ইন্টারনেট সংযোগ ছাড়াই প্রয়োজনীয় কাজ করার সুবিধা পাবেন। সাবস্ক্রিপশন চালু করার পর আগের মতোই আপনার Product, Delivery, Stock, Accounts, Due Collection ও রিপোর্টসহ সকল কার্যক্রম পরিচালনা করতে পারবেন।

সাবস্ক্রিপশনের মূল্য কত?

Dealer Vai-এর Premium Subscription-এর মূল্য মাত্র ৩৫০ টাকা মাসিক। প্রথম ৩ মাস সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করার পর, সফটওয়্যারটি পছন্দ হলে এই মাসিক মূল্যে Premium সেবা চালু করতে পারবেন। Premium সেবায় মোবাইল অ্যাপসহ আরও সুবিধা উপভোগ করতে পারবেন।

আমার তথ্য কি নিরাপদ?

হ্যাঁ, আপনার তথ্যের নিরাপত্তাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিই। আপনার ব্যবসা, Product, Stock, Accounts, Customer ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিরাপদভাবে সংরক্ষণ করা হয় এবং আপনার অনুমতি ছাড়া অন্য কোনো ডিলার আপনার তথ্য দেখতে বা ব্যবহার করতে পারবে না। আপনার ব্যবসার তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের অন্যতম প্রধান লক্ষ্য।

সফটওয়্যারটি কি মোবাইলে ব্যবহার করা যায়?

হ্যাঁ, Dealer Vai মোবাইলেও ব্যবহার করা যায়। বর্তমানে মোবাইল ব্রাউজার থেকেই সহজে আপনার ডিলারশিপের সকল কাজ পরিচালনা করতে পারবেন। খুব শিগগিরই Premium ব্যবহারকারীদের জন্য Mobile App সুবিধা চালু করা হবে।

সহায়তা পেতে কীভাবে যোগাযোগ করব?

Dealer Vai ব্যবহার করতে কোনো সমস্যায় পড়লে আমাদের Support Team-এর সাথে সহজেই যোগাযোগ করতে পারবেন। প্রয়োজন অনুযায়ী Support Ticket, ফোন, WhatsApp অথবা অন্যান্য নির্ধারিত যোগাযোগ মাধ্যমে সহায়তা নিতে পারবেন। এছাড়াও বিভিন্ন কাজের জন্য আমাদের Video Tutorial দেখে সহজেই সমাধান খুঁজে নিতে পারবেন।

নতুন ব্যবহারকারীদের জন্য নির্দেশিকা আছে?

হ্যাঁ, নতুন ব্যবহারকারীদের জন্য সহজ ও ধাপে ধাপে Video Tutorial রয়েছে। রেজিস্ট্রেশন, সেটআপ থেকে শুরু করে Product, Stock, Delivery, Accounts ও রিপোর্ট ব্যবহারের নিয়ম ভিডিও দেখে সহজেই শিখতে পারবেন। কোনো বিষয়ে সমস্যা হলে Support Team-এর সহায়তাও নিতে পারবেন।

কোনো উত্তর পাওয়া যায়নি। অন্য শব্দ দিয়ে খুঁজুন।

উত্তর খুঁজে পাননি?

আমাদের সহায়তা দল আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত।