আমাদের সম্পর্কে

ডিলারশিপ পরিচালনায় আপনার বিশ্বস্ত সঙ্গী

ডিলার ভাইয়ের মাধ্যমে এক জায়গায় পণ্য সরবরাহ, মজুত, বিক্রয় ও বকেয়া আদায়ের হিসাব সহজে পরিচালনা করুন। পণ্য সরবরাহ, মজুত, বিক্রয়, ক্রয়, বকেয়া আদায়, বিক্রয় প্রতিনিধির কমিশন, নগদ ও ব্যাংক হিসাব, লাভ-ক্ষতিসহ প্রয়োজনীয় সবকিছু পাবেন একই প্ল্যাটফর্মে।

স্মার্ট ব্যবস্থাপনা তাৎক্ষণিক সার্বিক চিত্র এক অ্যাকাউন্টে একাধিক প্রতিষ্ঠান
ল্যাপটপ ও মোবাইলে ডিলার ভাইয়ের ব্যবসা ব্যবস্থাপনা ড্যাশবোর্ড
আমাদের গল্প

আমরা কারা?

Dealer Vai তৈরি হয়েছে একজন Software Engineer-এর প্রযুক্তিগত দক্ষতা এবং একজন ডিলার হিসেবে বাস্তব ব্যবসায়িক অভিজ্ঞতা থেকে।

আমি নিজে একটি ডিলারশিপ ব্যবসা পরিচালনা করি। প্রতিদিনের Delivery IN–আউট, Stock, হিসাব-নিকাশ, Due Collection এবং ব্যবসার বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে গিয়ে যে বাস্তব সমস্যাগুলোর মুখোমুখি হয়েছি, সেগুলো থেকেই Dealer Vai তৈরির চিন্তা আসে।

একজন Software Engineer হিসেবে আমার প্রযুক্তিগত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রথমে নিজের ব্যবসার প্রয়োজন মেটানোর জন্যই এই সফটওয়্যারটি তৈরি করা হয়। পরবর্তীতে উপলব্ধি করি, একই ধরনের সমস্যার মুখোমুখি দেশের অনেক ডিলার ভাইও হচ্ছেন।

তাই নিজের ব্যবসার জন্য তৈরি এই সমাধানটিকে আরও উন্নত করে অন্য ডিলারদের ব্যবসা পরিচালনাকে সহজ, দ্রুত ও সংগঠিত করার উদ্দেশ্যে Dealer Vai সবার জন্য উন্মুক্ত করা হয়েছে।

নিজের ব্যবসার বাস্তব অভিজ্ঞতা থেকে তৈরি—ডিলারদের ব্যবসা সহজ করার লক্ষ্যেই Dealer Vai।

আমাদের লক্ষ্য

ডিলারশিপ ব্যবসার প্রতিদিনের হিসাব-নিকাশ, স্টক, ডেলিভারি ও আর্থিক ব্যবস্থাপনাকে সহজ, দ্রুত ও নির্ভুল করা—এটাই আমাদের মূল লক্ষ্য।

আমরা চাই, প্রযুক্তির মাধ্যমে একজন ডিলার যেন কম সময়ে তার পুরো ব্যবসার গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা করতে পারেন, ভুল কমাতে পারেন এবং ব্যবসার প্রকৃত চিত্র সহজেই বুঝতে পারেন।

Dealer Vai-এর মাধ্যমে আমরা বাংলাদেশের ডিলারশিপ ব্যবসাকে আরও আধুনিক, সংগঠিত ও প্রযুক্তিনির্ভর করে তুলতে কাজ করছি।

আমাদের ভিশন

আমাদের ভিশন হলো ডিলারশিপ ব্যবসাকে আরও সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করে তোলা।

নিজের ডিলারশিপ ব্যবসা পরিচালনার বাস্তব অভিজ্ঞতা থেকে আমরা বুঝেছি, প্রতিদিনের Delivery, Stock, হিসাব-নিকাশ ও Due Management সঠিকভাবে পরিচালনা করা কতটা সময়সাপেক্ষ ও চ্যালেঞ্জিং হতে পারে।

তাই আমরা এমন একটি সহজ ও নির্ভরযোগ্য সফটওয়্যার তৈরি করতে চাই, যার মাধ্যমে একজন ডিলার তার ব্যবসার গুরুত্বপূর্ণ কার্যক্রম কম সময়ে এবং আরও সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন।

নিজের ব্যবসার সমস্যার সমাধান থেকে শুরু করে—দেশের প্রতিটি ডিলারের ব্যবসা পরিচালনাকে আরও সহজ করাই আমাদের ভিশন।

কেন Dealer Vai তৈরি করা হয়েছে?

  • খাতা-কলমে হিসাব রাখা
  • আদায়ের হিসাব রাখা
  • পণ্য পাঠানো ও ফেরতের হিসাব মেলাতে সময় লাগে
  • নগদ ও ব্যাংকের হিসাব
  • মজুত কমে গেলে বুঝতে সমস্যা
  • মাস শেষে লাভ-ক্ষতির হিসাব করা
  • DSR/SR-দের হিসাব আলাদা রাখা
  • একাধিক প্রতিষ্ঠানের প্রতিবেদন

আমরা কী সমাধান করি?

  • পণ্য পাঠানো ও ফেরত ব্যবস্থাপনা
  • গ্রাহক ও অংশীদার ব্যবস্থাপনা
  • পণ্য ও মজুত ব্যবস্থাপনা
  • বকেয়া ও আদায়
  • একাধিক প্রতিষ্ঠান ব্যবস্থাপনা
  • নগদ ও ব্যাংক ব্যবস্থাপনা
  • ডিএসআর, বিক্রয় প্রতিনিধি ও ডেলিভারিম্যান ব্যবস্থাপনা
  • লাভ-ক্ষতির হিসাব
  • বিক্রয় প্রতিনিধির কমিশন ব্যবস্থাপনা
  • কম মজুত ও বকেয়ার সতর্কবার্তা
  • বিক্রয় ও ক্রয়
  • ব্যবসায়িক প্রতিবেদন ও বিশ্লেষণ

ডিলার ভাই সফটওয়্যারটি কার জন্য প্রযোজ্য ??

ছোট ডিলারশিপ

আপনার যদি একটা ছোট ব্যবসা থাকে যেটাতে প্রতিদিন ডেলিভারি আউট - ইন হয়

বড় ডিলারশিপ

আপনার যদি বড় ডিলারশীপ ব্যবসা থাকে যেটাতে প্রতিদিন লাখ টাকার প্রোডাক্ট ডেলিভারি আউট - ইন হয়

একাধিক প্রতিষ্ঠানের ডিলার

আপনার যদি ২/৪ টা বা তারও বেশি কোম্পানির ডিলারশীপ ব্যবসা থাকে যেটাতে প্রতিদিন লাখ টাকার প্রোডাক্ট ডেলিভারি আউট - ইন হয়

পাইকারি ও পণ্য বিতরণ

পাইকারি ও পণ্য বিতরণভিত্তিক ব্যবসা

এক সফটওয়্যারে পুরো ব্যবসা

আপনার কাজের ধারা এক জায়গায়

পণ্য সরবরাহ, মজুত, বিক্রয়, বকেয়া, আদায়, হিসাব ও প্রতিবেদন—সব তথ্য রাখুন একই সংযুক্ত ব্যবস্থায়।

পণ্য সরবরাহমজুতবিক্রয়আদায়হিসাবপ্রতিবেদন

সহায়তা ও প্রশিক্ষণ

সেটআপ থেকে দৈনন্দিন ব্যবহার পর্যন্ত ডিলার ভাইয়ের দলের সহায়তা ও নির্দেশিকা পাবেন।

নিরাপদে পরিচালনা

ভূমিকা-ভিত্তিক প্রবেশাধিকার, নিরাপদ প্রতিবেদন, কার্যক্রমের নথি ও ব্যাকআপ সুবিধায় ব্যবসার তথ্য নিয়ন্ত্রণে রাখুন।

আপনার ডিলারশিপ ব্যবসাকে আরও দক্ষ করুন

ডিলার ভাইয়ের মাধ্যমে পণ্য সরবরাহ, মজুত, হিসাব ও প্রতিবেদন পরিচালনা করুন।